বিশ্বম্ভরপুরে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে ২৫ জনকে জরিমানা

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে ২৫ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে উপজেলা সদর পয়েন্টসহ বিভিন্ন পয়েন্টে মাস্কবিহীন অবস্থায় চলঅফেরা করায় ২৫ জনের কাছ থেকে ৩ তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সমীর বিশ^াস।
ভ্রাম্যমান আদালতে সহায়তা করেন থানার পুলিশের এসআই মো. আব্দুল মোতালিব, স্যানিটারী ইন্সপেক্টর তাপস চক্রবর্তী ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের আইসিটি টেকনিশিয়া আলাল উদ্দিন।