বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা স্মৃতিসৌধ প্রাঙ্গণে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক আবু সাইদ তালুকদারের সভাপতিত্বে, যুগ্ম আহবায়ক অলিমান তালুকদার ও জুয়েল আলমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মতিউর রহমান।
সম্মেলনের উদ্বোধনী বক্তব্য রাখেন, জেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি সোয়েব চৌধুরী ও প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ।
সম্মেলনে আরোও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য ফখরুল ইসলাম, আব্দুল লতিফ নতুন, অ্যাড. কামাল আহমেদ, জামিল আহমেদ, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা- আপ্তাব হোসেন খান, আতর আলী, দেবাংশু দাশ মিঠু, সিলেট জেলা ছাত্রলীগ নেতা ইমরান আহমেদ, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমেদ অপু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিক আহমেদ চৌধুরী প্রমুখ।
উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের- সভাপতি বেনজীর আহমেদ মানিক, সাধারণ সম্পাদক দিলীপ কুমার বর্মন, পলাশ ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ূম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার, উপজেলা ছাত্রলীগৈর সভাপতি হুমায়ূন কবির পাপন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল প্রমুখ।
আলোচনা সভার পর দ্বিতীয় পর্বে জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরীর সভাপতিত্বে কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে সর্বসম্মতিক্রমে আগামী ২৮ শে ডিসেম্বরের পর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করা হবে জানানো হয়।


