বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে স্যান্মার্কএস প্রকল্পের আয়োজনে উপজেলা পর্যায়ে সরকারি বেসরকারি উন্নয়ন অংশীদারিত্ব বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ গণমিলনায়তনে সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হারুনুর রশিদ।
এছাড়াও উপস্থিত ছিলেন, স্যানিটেশন মার্কেট সিস্টেম, আইডিই বাংলাদেশ এর জেলা টিম লিডার মো. সুহেল, মনিটরিং এন্ড এ্যাডভোকেসী স্পেশালিস্ট দৈব্য বানী গুপ্ত, ডেভলপমেন্ট বিজনেস অফিসার রতন কুমার রায়, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মুকশেদুল হক, উপজেলা জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী সৈকত রায়, যুব উন্নয়ন
কর্মকর্তা ইকবাল হোসেন ভূঁইয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছরুয়ার, উপজেলা শিক্ষা কর্মকর্তা অনুক’ল চন্দ্র দাশ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সৌরভ ভূষণ দেব, ভার্ডের প্রজেক্ট ম্যানেজার মো. মোছলেহ উদ্দিন লস্কর, নিউট্রেশন অব দ্যা কেয়ার বাংলাদেশের প্রজেক্ট অফিসার দেওয়ান ইসতেআত উল আলম, এফআইভিডিবির আব্দুল মজিদ প্রমুখ।
- জামালগঞ্জে রানার এইড শাখার উদ্বোধন
- প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন সরকারি জুবিলী


