বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে জাতীয় হিন্দু মহাজোটের নবগঠিত উপজেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে বিশ্বম্ভরপুর বাজারে কমিটির সভাপতি শচিন্দ্র পুরকাস্থ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কনক লাল দাশ’র পরিচালনায় সভায় বক্তব্য রাখেন প্রবোধ চন্দ্র রায়, রাকেশ হাজং বিধু ভূষন দাশ, কেবল চন্দ্র বিশ্বাস, যতিন্দ্র দেবনাথ, অ্যাড. অঞ্জন ভৌমিত, হরলাল তালুকদার পুতুল, সুকেশ দেবনাথ, স্বপন কুমার বর্মন, ঝর্ণা রানী দাশ, রাধা কান্ত দাশ প্রমুখ।


