বিশ্বম্ভরপুরে ১১ মোটর যানকে জরিমানা

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর-পলাশ-সুনামগঞ্জ সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অনিয়মভাবে গাড়ী চালনার দায়ে ১১ মোটরযানকে জরিমানা করা হয়। জানা যায়, বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তানিয়া সুলতানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অনিয়মের দায়ে বিশ্বম্ভরপুর-পলাশ সড়কে ১১টি মোটরযানকে মোট ৫ হাজার ২০০ টাকা জরিমান আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনাকালে বিশ্বম্ভরপুর থানার এএসআই মহিবুল ইসলামসহ পুলিশ ফোর্স ও ইউএনও অফিসের আলাল উদ্দিন সহযোগিতা করেন।