বিশ্বম্ভরপুরে ১৩ হাজার টাকা জরিমানা আদায়

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলায় লকডাউন অমান্য করায় ৯টি মামলায় ১৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার উপজেলার বিভিন্ন হাট-বাজার, পয়েন্টে, সহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহি অফিসার মোঃ সাদি উর রহিম জাদিদ।
এসময় সহকারি কমিশনার (ভূমি) মো. স্বজল মোল্লা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানে ৯টি মামলায় ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এদিকে কর্মহীন অসহায় লোকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ সামগ্রীও বিতরণ করেন উপজেলা নির্বাহি অফিসার মোঃ সাদি উর রহিম জাদিদ।