বিশ্বম্ভরপুরে ৩০টি মন্দিরে হবে দুর্গাপূজা

স্বপন কুমার বর্মন, বিশ্বম্ভরপুর
বিশ্বম্ভরপুর উপজেলায় আসন্ন শারর্দীয় দুর্গাপূজা পুজা ৩০টি মন্দিরে অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের ঘোষিত নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে এবছর পূজা অনুষ্ঠিত হবে।
উপজেলার ফতেপুর ইউনিয়নে ১৯টি, পলাশ ইউনিয়নে ৭ টি, বাদাঘাট (দঃ) ইউনিয়নে ৩ ও ধনপুর ইউনিয়নের ১ টিসহ ট ৩০টি মন্দিরে দুর্গাপুজা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই বিভিন্ন মন্দিরে প্রতিমা নির্মাণের কাজ চলছে। উপজেলা প্রশাসন, থানা পুলিশ প্রশাসন, উপজেলা পূজা উদযাপন পরিষদ সুষ্ঠু শান্তিপূর্ণভাবে স্বাস্থবিধি মেনে পুজা উদযাপনের লক্ষে এখন থেকে প্রস্তুতি নিচ্ছেন।
এদিকে গত মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার সমীর বিশ্বাস উপজেলা সদর কৃষ্ণনগর পুজা মন্দিরে দুর্গা প্রতিমা নির্মান কাজ পরিদর্শন করেন। এসময় তিনি প্রতিমা শিল্পী
হিমালয় দাশ ও মন্দির কমিটির লোকজনের সাথে কথা বলেন। বিগত কয়েক দফা বন্যায় মন্দির প্রাঙ্গণের মাটি সরে যাওয়ায় মন্দির সংস্কারের আশ^াস দেন। পরে তিনি ধনপুর ইউনিয়নের কাইতকোনা মন্দিরে প্রতিমা নির্মান কাজ পরিদর্শন করেন।
উল্লেখ্য, পরিদর্শন কালে সঙ্গে ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) স্বজল মোল্লা, বাংলাদেশ পূজা উদযাপন পরিদশন উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক স্বপন কুমার বর্মন, ধনপুর ইউনিয়ন শাখার সভাপতি রাকেশ হাজং।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীর বিশ^াস বিগত বছরগুলোর মত এবছরও সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পূূজা উদযাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন। স্বাস্থ্যবিধি মেনে পূজা উদযাপনে তিনি সকলের সহযোগীতা কামনা করেছেন।