বিশ্বম্ভরপুরে ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার কৃষি প্রযুক্তি মেলা উপলক্ষে উপজেলা সদরে বর্নাঢ্য র‌্যালি ও উপজেলা পরিষদ গণমিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মুকশেদুল হকের সভাপতিত্বে ও উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. মশিউর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের প্রধান প্রশিক্ষক স্বপন কুমার শাহা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. সুলেমান তালুকদার।
এছাড়াও বক্তব্য রাখেন, কেয়ার নিউট্রেশন এ্যাড দ্যা সেন্টার প্রচেক্ট ম্যানেজার মফিজুল হক, শিক্ষক শেখ দেলোয়ার হোসেন, কৃষি ডিপ্লোমা বিদ শামসুল কবির।