বিশ্বম্ভরপুরে ৫ কেজি গাঁজাসহ র‌্যাবের হাতে গ্রেফতার এক

স্টাফ রিপোর্টার
র‌্যাব- ৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে বিশ্বম্ভরপুর থেকে ৫ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতের নাম এমরান বাদশা (৪০), তিনি পলাশ ইউনিয়নের মুক্তিখোলা গ্রামের এখলাছুর রহমানের ছেলে।
শনিবার বিকাল সাড়ে ৫ টার সময় র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানী কমান্ডার লে. কমান্ডার ফয়সল আহমদের নেতৃত্বে মুক্তিখোলা গ্রামে অভিযান পরিচালনা করে তার বসত ঘরের ভিতরে খাটের       নিচ হইতে ৫ কেজি গাঁজাসহ এমরান বাদশাকে গ্রেফতার করে।
র‌্যাবের দাবি গ্রেফতারকৃত এমরান বাদশা দীর্ঘদিন যাবত গোপনে গাঁজা ভারত থেকে গাঁজা আমদানী করে বিক্রয় করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত এমরানকে বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।