বিশ্বম্ভরপুরে ৯৬ জন শিক্ষার্থীকে সেকায়েফের পুরষ্কার প্রদান

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলায় মাধ্যমিক ও দাখিল পর্যায়ে মাদ্রাসায় ভাল ফলাফল অর্জনে ৯৬ জন শিক্ষার্থীকে পুরষ্কার প্রদান করা হয়েছে। শনিবার  উপজেলার মডেল উচ্চ বিদ্যালয়ে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছরুয়ার আলম ও সুনামগঞ্জ অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার সুহেল খানের মাধ্যমে উপজেলার ১৬টি প্রতিষ্ঠানের ৯৬ জন শিক্ষার্থীদের মাঝে প্রত্যেককে ১ হাজার টাকা করে পুরস্কার প্রদান করা হয়। উপজেলা পর্যয়ে বাৎসরিক ফলাফলের ভিত্তিতে ১ম ও ২য় স্থান অধিকারীদের এ পুরষ্কার প্রদান করা হয়।