বিশ্বম্ভরপুর ইউএনও’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। উপজেলার ৫টি ইউনিয়নে শীতার্থদের মধ্যে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা এই শীতবস্ত্র বিতরণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার আহবানে সাড়া দিয়ে উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, জনপ্রতিধিগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দগণ ব্যক্তিগত সহায়তার টাকা দিয়ে শীতবস্ত্র ক্রয় করে বিতরণ করা হয়।