বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা বিআরডিভিভুক্ত ইউসিসি এ লিঃ এর আয়োজনে বার্ষিক সাধারন সভা ও সমবায়ীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা পরিষদ গণমিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ বিআরডিবির উপ-পরিচালক মুহাম্মদ রাশিদুল মামুন চৌধুরী।
বিশ্বম্ভরপুর ইউসিসি এ লিঃ এর চেয়ারম্যান রফিকুল বারী চৌধুরীর সভাপতিত্বে ও হিসাব রক্ষক মো. কামাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রদীপ চন্দ্র সরকার, তাহিরপুর উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো. শুকুর আলী, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, সমবায়ী শংকর বড়াল, শহিদুল্লাহ, শান্তি রানী পাল প্রমুখ।
সভায় বিগত দিনের আয়, ব্যয় ও বাজেট বিষয় সহ সমবায়ীদের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরে সমবায়ীদের এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে উল্লেখিত অতিথিবৃন্দ সহ প্রশিক্ষক হিসেবে আরো ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. নয়ন মিয়া। সহযোগিতায় ছিলেন উপজেলা ইউসিসি এ লিঃ এর উথান পদ শর্ম্মা। প্রশিক্ষণে কৃষক সমবায় সমিতি সহ সমবায়ীরা অংশ গ্রহণ করেন।
- বিশ্বম্ভরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্ভোধন
- করোনাকালে নতুন দরিদ্র ৩ কোটি ২৪ লাখ মানুষ : জরিপ


