বিশ্বম্ভরপুর উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস পালন

বিশ্বম্ভরপুর প্রতিনিধি

এবারের বিশ্ব জনসংখ্যা দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘মহামারি কোভিড-১৯ কে প্রতিরোধ করি, নারী ও কিশোরীর সুস্বাস্থ্যের অধিকার নিশ্চিত করি’। করোনা ভাইরাস পরিস্থিতির কারণে এবছর বিশ্বম্ভরপুর উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে তেমন কোন কর্মসূচি গ্রহণ করা হয়নি। তবে অনলাইনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্বম্ভরপুর উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে জুম ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভা শনিবার সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বাস।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সফর উদ্দিন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সরোয়ার আলম। সভা সঞ্চালনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রহমান। এসময় উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের সকল কর্মকর্তা কর্মকর্তা ও কর্মচারীরা ভিডিও কনফারান্সে সংযুক্ত ছিলেন।

সভায় এ বছর শ্রেষ্ঠ পরিদর্শক হিসেবে জাদুমনি বিশ্বাস, শ্রেষ্ঠ পরিদর্শিকা মিনা রানি তালূকদার, শ্রেষ্ঠ মাঠকর্মী হাজেরা খাতুন, শ্রেষ্ঠ ইউনিয়ন বাদাঘাট দক্ষিণ, শ্রেষ্ঠ এফডব্লিউসি বাদাঘাট স্বাস্থ্য উপকেন্দ্রের নাম ঘোষণা করা হয়।