বিশ্বম্ভরপুর উপজেলা জাতীয় পার্টির ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। জেলা জাতীয় পার্টির আহবায়ক, সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ ও সদস্য সচিব মো. মনির উদ্দিনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়।
বর্তমান কমিটিতে উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান মাস্টারকে আহ্বায়ক ও উপজেলা জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক, সম্পাদক আব্দুল কাদির কে সদস্যসচিব, চাঁন মিয়া কমান্ডার ও হাবিলদার মুর্শেদ মিয়াকে যুগ্ম আহবায়ক করে ঐ ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
প্রেসবিজ্ঞপ্তি
- দোয়ারাবাজারে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মান্নারগাঁও ইউপি
- পূর্ব ইব্রাহীমপুর গ্রামের সড়ক নদীতে বিলীন


