বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের ২০১৬-১৭ অর্থ বছরের খসড়া বাজেট সভা বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ হারুনুর রশিদের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিনের উপস্তাপনায় খসড়া বাজেট পেশ করেন পরিষদের সিএ মো. এমরান কবির। ২০১৬-১৭ অর্থ বছরের ১ কোটি ১৮ লক্ষ ৭১ হাজার ১৯১ একশত একান্নব্বই টাকার উন্নায়ন এবং ২৫ লক্ষ ৯৪ হাজার ৭৫০ টাকার রাজস্ব বাজেট পেশ করা হয়। বাজেট সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা আক্তার ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
- বিশ্বম্ভরপুরে সমবায়ীদের দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ
- জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলার ঘটনায় নিন্দা

