বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের অর্থ , বাজেট ও স্থানীয় সম্পদ আহরণ সংক্রান্ত স্থায়ী কমিটির ইউনিয়ন সমূহ পরিদর্শন ও সলুকাবাদ ইউপিতে এক সভা অনুষ্ঠিত হয়। বুধবার (২৫ মে) দুপুরে উক্ত স্থায়ী কমিটি উপজেলার সলুকাবাদ ইউনিয়ন পরিদর্শন করে সভায় মিলিত হন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ হারুনুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান সোলেমান তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার ,সলুকাবদ ইউপির সাবেক চেয়ারম্যান তানজিমা মাহজেবিন, সুনামগঞ্জ স্থানীয় সু-শাসন কর্মসূচী এসডিসির প্রজেক্ট অফিসার রোজি পারভিন, উপজেলা পরিষদের সিএ মোঃ এমরান কবির, ইরা শরীক প্রকল্পের প্রতিনিধি সুরেন্দ্র চন্দ্র সরকার, সলুকাবাদ ইউপি সচিব মোঃ ওয়ালি উল্লাহ প্রমুখ।
- অবাধ, সুষ্ঠ ও গ্রহনযোগ্য নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে আমরা কাজ করছি জেলা প্রশাসক
- অর্থের কারণে স্নাতক পর্যন্ত শিক্ষা অবৈতনিক হয়নি

