বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের বাজেট অধিবেশন

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের ২০১৬-১৭ অর্থ বছরের সাধারণ বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়, মোট ১ কোটি ৪৪ লক্ষ ৬৫ হাজার ৯৪১ টাকার খসড়া বাজেট পেশ করা হয়। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ গণমিলনায়তনে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ হারুনুর রশিদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন।
 ২০১৬-১৭ অর্থ বছরের প্রনিত খসড়া বাজেট উপস্থাপন করেন উপজেলা প্রকৌশলী ফজলুর রহমান তালুকদার।
অধিবেশনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমদ মানিক, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারণ সম্পাদক সালেহ আহমদ, মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, ইউপি সদস্য জবা রানী নাথ, সংবাদ কর্মী হাছান বশির প্রমুখ।