বিশ্বম্ভরপুর উপজেলা যুবলীগের মিছিল ও মিষ্টি বিতরণ

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
জেলা পরিষদ প্রশাসক, কেন্দ্রীয় যুব লীগের প্রেসিডিয়াম সদস্য ও জেলা যুব লীগের আহবায়ক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনোনীত হওয়ায় বিশ্বম্ভরপুর উপজেলা যুবলীগের উদ্যোগে মিছিল ও মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মিছিল শেষে বৃহস্পতিবার বিকালে বিশ্বম্ভরপুর উপজেলা পয়েন্টে পথসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগের আহবায়ক নুরুল আলম সিদ্দিকীর সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন, যুগ্ম আহবায়ক রাজেশ তালুকদার, মাহবুবুল আলম মোর্শেদ, লুৎফুর রহমান নাঈম, সদস্য খলিলুর রহমান, জাহাঙ্গীর আলম, সিদ্দিক আহমদ, রিপন তালুকদার, দ. বাদাঘাট ইউপি   যুবলীগের যুগ্ম আহবায়ক মোস্তাক আহমদ।
এসময় উপজেলা যুবলীগের  নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন কে সাধারণ সম্পাদক মনোনীত করায় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা কে অভিনন্দন জানান। প্রেস বিজ্ঞপ্তি