বিশ্বম্ভরপুর ও দোয়ারা প্রতিনিধি
‘সুন্দর ভবিষ্যতের জন্য ম্যালেরিয়া শেষ করেন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বম্ভরপুরে বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জাতীয় ম্যালেরিয়া কর্মসুচী স্বাস্থ্য অধিদপ্তর ও সহযোগী সংস্থার আয়োজনে এবং এফআইভিডিভি ও ব্র্যাকের সহযোগিতায় র্যালি উপজেলা
সদরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্বাস্থ্য কমপেøেক্স আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদের সভাপতিত্বে ও এফআইভিডিভি প্রোগ্রাম অর্গানাইজার তাজুল ইসলামের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন এফআইভিডিভির প্রজেক্ট ম্যানেজার মো. আরমান উল্লাহ।
এছাড়াও বক্তব্য রাখেন থানার ওসি মুহাম্মদ সহিদুর রহমান, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু জাফর ওছমানী প্রমুখ।
এদিকে দোয়ারাবাজার উপজেলায় বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত হয়েছে। সোমবার সকালে দিবস উপলক্ষে উপজেলা সদরে র্যালি বের হয়। পরে ভার্ড ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য প.প. কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. রাশেদুল হাসান এর সভাপতিত্বে ম্যালেরিয়া কন্ট্রোল প্রোগ্রামের উপজেলা ম্যানেজার জসিম উদ্দিন মজুমদারের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প.প. কর্মকর্তা ডা. আব্দুল কাদির ।
- তাহিরপুরে শিক্ষক মিলনায়তনের জন্য এমপি রতনের ১১ লাখ টাকা বরাদ্দ
- সুনামগঞ্জকে দুর্গত এলাকা ঘোষণার দাবি মিলনের


