বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা কেন্দ্রীয় কৃষ্ণনগর পূজা মন্দির প্রাঙ্গণে তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দধিভান্ড ভঞ্জন ক্রমে ৩দিন ব্যাপি মহাযজ্ঞ সমাপ্তি হয়। এর আগে গত বৃহস্পতিবার গীতা পাঠ, ধর্ম সভা ও অধিবাসের
মাধ্যমে সংকীর্তনের সূচনা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বাস, উপজেলা পূজা উযদাপন পরিষদের সভাপতি জীবন কৃষ্ণ দাশ, সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মন, জন প্রতিনিধি, বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের বিপুল সংখ্যক ভক্তবৃন্দ হরিনাম সংকীর্তন উপভোগ করেন।
হরিনাম সংকীর্তনে মহানাম সুধা পরিবেশন করেন খুলনার মহামায়া সম্প্রদায়, আদি রাধা রানী সম্প্রদায়, চাকুয়ার নিতাই সম্প্রদায়, ঘিলাগড়ার সখি বিশখা সম্প্রদায় এবং অধিবাস করেন চাঁন্দারগাঁওয়ের নিত্যানন্দ সম্প্রদায়।


