বিশ্বম্ভরপুর
বিশ্বম্ভরপুর প্রেসক্লাব ও উপজেলা উদীচী শিল্পী গোষ্ঠীর যৌথ আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে প্রেসক্লাবে স্বপন কুমার বর্মনের সভাপতিত্বে ও ধীরেন্দ্র দেবনাথ এর সঞ্চালনায় বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তোলে ধরে বক্তব্য রাখেন, উদীচী শিল্পগোষ্ঠীর সাবেক সভাপতি চিত্তরঞ্জন গোস্বামী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সালেহ আহমদ, মো. নুরুল ইসলাম, হিন্দু বৌদ্ধ খিষ্টান ঐক্য পরিষদের আহবায়ক কালী কুমার দাশ, উদীচী সদস্য সুমন চক্রবর্তী, জহির মিয়া প্রমুখ।
অপরদিকে সন্ধ্যায় স্থানীয় প্রেসক্লাবে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমদ মানিকের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোশারফ হোসেন বাবলুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দীলিপ কুমার বর্মন, আওয়ামী লীগ নেতা মো. আব্দুর নূর, মেরুয়াখলা মাদরাসার সহ অধ্যাপক মো. নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা অলিমান তালুকদার, বঙ্গবন্ধু সৈনিক লীগ সভাপতি সেলিম আহমদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড মামুনুর রশিদ মামুন প্রমুখ।
জগন্নাথপুর
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যেগে আলোচনা সভা উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বেগম, পাটলী ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হক, রানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান তৈয়ব মিয়া, উপজেলা প্রাণী সম্পদ অফিসার আশরাফুল আলম, ডা. সায়েকুল হক, এস.আই কবির আহমদ, কৃষি অফিসার শওকত ওসমান মজুমদার, মৎস্য অফিসার ওয়াহিদুল আবরার, আনসার ভিডিপি অফিসার আলী আহমদ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম সম্পাদক অমিত দেব, আওয়ামীলীগ সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান প্রমুখ।
এদিকে দিবসটি উপলক্ষে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েেছ। উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ প্রমুখ।


