বিশ্বম্ভরপুর থানার ওসির বিদায় সংবর্ধনা ও নবাগত ওসি কে বরণ

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত অফিসারের ইনচার্জ (ওসি) সুরঞ্জিত তালুকদারকে বিদায় কে বিদায় সংবর্ধনা প্রদান এবং নবাগত ওসি ইকবাল হোসেনকে বরণ করা হয়েছে।
রবিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন।
বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি), স্বজল মোল্লা, সংবর্ধনা প্রাপ্ত বিদায়ী ওসি সুরঞ্জিত তালুকদার, নবাগত অফিসার ইনচার্জ মো. ইকবাল হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তাজ্জত আলী খান, পলাশ ইউপি চেয়ারম্যান মো. আব্দুল কাইয়ুম, ধনপুর ইউপি চেয়ারম্যান হযরত আলী কালাচান, বাদাঘাট দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ এরশাদ মিয়া, সলকুবাদ ইউপি চেয়ারম্যান, নূরে আলম সিদ্দিকি তপন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মশিউর রহমান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা, ডা. আব্দুল্লাহেল মারুফ।
এর আগে গত শনিবার রাতে বিশ্বম্ভরপুর থানা পুলিশের পক্ষ থেকে বদলী প্রাপ্ত ওসি সুরঞ্জিত তালুকদারকে বিদায় সংবর্ধনা প্রদান ও নবাগত ওসি মো. ইকবাল হোসেনকে বরণ করা হয়। এসআই আব্দুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদায়ী ওসি সুরঞ্জিত তালুকদার, নবাগত ওসি মো. ইকবাল হোসেন, এসআই সাইফুল আলম, এসআই বদরুল করিম, এসআই মিসবাহ মাহবুব, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক হাজী সোহেল আহমদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি মামুনুর রশিদ মামুন, কনস্টেবল আব্দুর রশিদ, কনস্টেবল সন্দ্বীপ প্রমুখ। আলোচনা সভার পর বিদায়ী ওসি ও নবাগত ওসি কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।