বিশ্বম্ভরপুর ‘পুসাব’ এর সেমিনার

বিশ্বম্ভরপুর উপজেলার বিশ্বম্ভরপুর মডেল উচ্চ বিদ্যালয়ে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন অব বিশ্বম্ভরপুর (পুসাব) এর উদ্যোগে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে ‘মোটিভেশনাল প্রোগ্রাম ফর ফিউচার প্ল্যানিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন, পুসাবের সভাপতি জাবি শিক্ষার্থী  জাহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ শাবিপ্রবি শিক্ষার্থী সৌরভ দেবনাথ সাগর, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক শাবিপ্রবি শিক্ষার্থী বিভাস দেবনাথ, সাধারণ সদস্য চবি শিক্ষার্থী শহিদুল্লাহ কায়সার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুসাবের প্রতিষ্ঠাকালীন সদস্য দিগেন্দ্র বর্মন ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক রেশমা আক্তার, বিশ্বম্ভরপুর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান সাজু, সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সাংবাদিক হাসান বশির প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)