বিশ্বম্ভরপুর প্রতিনিধি
সুনামগঞ্জ, মৌলভী বাজার এলাকার সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাড. সামছুন নাহার বেগম শাহানা রব্বানী বিশ্বম্ভরপুর প্রেসক্লাব পরিদর্শন করেছেন। এমপি শাহানা রব্বানী শনিবার দুপুরে বিশ্বম্ভরপুর প্রেসক্লাব পরিদর্শনে এসে প্রেসক্লাব দেয়ালে তার স্বামী প্রবীণ সাংবাদিক সাপ্তাহিক গ্রাম বাংলার কথা সম্পাদক মুক্তিযোদ্ধা মরহুম গোলাম রব্বানীর দ্বারা প্রেসক্লাবের উদ্বোধনী ফলক দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন।
বিশ্বম্ভরপুর উপজেলা প্রেসক্লাবে কর্মরত সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন এমপি শাহানা রব্বানী। এসময় উপস্থিত সবাই মরহুম গোলাম রব্বানীর স্মৃতিচারণ করেন। তিনি প্রেসক্লাবের উন্নয়নে সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের মহিলা সদস্যা ফৌজিয়া বেগম (শাম্মি), বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনুর রশিদ, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারণ সম্পাদক সালেহ আহমদ, সদস্য চিত্তরঞ্জন গোস্বামী, আ.লীগ-অঙ্গসংগঠনের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
এদিকে বিশ্বম্ভরপুরে ধ্রুবতারা ইয়থ ডেভেলপমেন্ট ফাইন্ডেশনের আয়োজনে ১০দিন ব্যাপী বিউটিফিকেশন পার্লার ম্যানেজমেন্ট প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে উপজেলা পরিষদ গণমিলনায়তনে কর্মশালায় ডিওয়াইডিএফ’র সুনামগঞ্জ শাখার আহবায়ক সঞ্জয় কান্তি দাশের সভাপতিত্বে এবং মঙ্গল সিনহা ও শাহজাহান পারভীনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাড. শামছুন নাহার বেগম শাহানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পরিষদ সংরক্ষিত মহিলা সদস্য ফৌজিআরা বেগম শাম্মী।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হারুনুর রশিদ, বিশ্বম্ভরপুর থানার ওসি মোল্লা মুনির হোসেন, ডিওয়াইডিএফ’র জেলা শাখার সহ-সভাপতি আব্দুল বাতেন, উপজেলা যুবলীগ নেতা নুরুল আলম ছিদ্দিকী, ডিবিডি কলেজের প্রভাষক মোশারফ হোসেন ইমন, ছাত্রলীগ সভাপতি হুমায়ূন কবির পাপন, সেচ্ছাসেবী শাহনাজ পারভীন, রাজিব বিশ্বাস, রুবেল দেবনাথ প্রমুখ।
উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে উপজেলার ২৫ জন বেকার যুব মহিলা ১০দিন ব্যাপী প্রশিক্ষণে অংশ নেবেন।


