বিশ্বম্ভরপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদকের রোগ মুক্তির জন্য দোয়া ও প্রার্থনা

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত বিশ্বম্ভরপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক সালেহ আহমদের আশু রোগ মুক্তির জন্য দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার প্রেসক্লাবের উদ্যোগে সালেহ আহমদের রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠানে প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, সাংগঠনিক সম্পাদক চিত্তরঞ্জন গোস্বামী, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম পারভেজ, সদস্য নেচার আহমদ নেচার, ধীরেন্দ্র দেবনাথ, নুরুল ইসলাম, মিজানুর রহমান অংশগ্রহণ করেন। পরে থানা জামে মসজিদে মাও. মোয়াফিকুল ইসলামের পরিচালনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এছাড়াও প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মনের উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় কৃষ্ণনগর পূজা মন্দিরে সালেহ আহমদের রোগ মুক্তির জন্য বিশেষ প্রার্থনা করা হয়।
উল্লেখ্য, বিশ্বম্ভরপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক সালেহ আহমদ গত ২৬ জুন নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হন। ২৭ জুন সিলেটের শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে ভর্তি হন। সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন।