সু.খবর রিপোর্ট
দৈনিক সুনামগঞ্জ খবরের উপদেষ্টা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. বজলুল মজিদ চৌধুরী খসরু এর মৃত্যুতে শোক জানিয়েছে বিশ্বম্ভরপুর প্রেসক্লাব। বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাবে শোক জ্ঞাপন করেন প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারণ সম্পাদক সালেহ আহমদ, সাংগঠনিক সম্পাদক চিত্তরঞ্জন গোস্বামী, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম পারভেজ, সিনিয়র সদস্য নেছার আহমদ নেছার, ধীরেন্দ্র দেবনাথ, নুরুল ইসলাম, মিজানুর রহমান।
প্রেসক্লাব সদস্যগণ প্রয়াত বজলুল মজিদ চৌধুরী খসরু এর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবার বর্গের প্রতি সমবেদনা জানান।
জামালগঞ্জ হাওর বাঁচাও আন্দোলন
জামালগঞ্জ উপজেলা হাওর বাঁচাও আন্দোলনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক, হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি, সুনামগঞ্জের বিশিষ্ট আইনজীবী ও কলামিস্ট বজলুল মজিদ চৌধুরী খসরুর মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। শোক প্রকাশ করেন উপজেলা হাওর বাঁচাও আন্দোলনের সভাপতি শাহানা আল আজাদ, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম কলম্দর, মাসুক মিয়া, মতলিব মিয়া, মতিউর রহমান, আবুল হোসেন, সাধারণ সম্পাদক অঞ্জন পুরকায়স্থ, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, কবীর আলম, সাংগঠনিক সম্পাদক আলী আক্কাছ মুরাদ, সহ সাংগঠনিক এম আল আমিন, বাঁধ বিষয়ক সম্পাদক মো. কালা মিয়া প্রমুখ।
শোক বার্তায় হাওরবান্ধব এই কিংবদন্তী নেতার কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বলা হয়, হাওর ও কৃষকের কল্যাণে তিনি ছিলেন একনিষ্ঠ এক কর্মী। সামাজিক সকল আন্দোলনে তিনি ছিলেন অগ্রগণ্য। মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখা এই মানুষটি হাওর পারের মানুষের জীবনমান উন্নয়নসহ অধিকার আদায়ে সম্মুখ সারিতে থেকে আন্দোলন ও সংগ্রাম করে গেছেন। তিনি আমৃত্যু হাওর বাঁচাও আন্দোলনের সক্রিয় কর্মী ছিলেন। তাঁর এই অবদান আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এছাড়া মরহুমের আত্মার শান্তি কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।


