বিশ্বম্ভরপুর প্রেসক্লাবের অর্থ সম্পাদককে সদস্য পদ থেকে অব্যাহতি

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক আশরাফুল ইসলাম পারভেজ কে অব্যাহতি প্রদান করা হয়েছে।
গত সোমবার আশরাফুল ইসলামের বিরুদ্ধে নানা অভিযোগ ও নীতি বহির্ভূতভাবে চলাফেরার কারণে অব্যাহতি প্রদান করা হয়। প্রেসক্লাবের সকল সদস্যগণ রেজুলেশনের মাধ্যমে সর্বসম্মতিক্রমে প্রেসক্লাবের সদস্য পদ থেকে তাকে অব্যাহতি প্রদান করেন।