বিশ্বম্ভরপুর বঙ্গবন্ধু সৈনিক লীগের আনন্দ মিছিল

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
সাবেক এমপি মতিউর রহমান জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় বিশ্বম্ভরপুর উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের উদ্যোগে আনন্দ মিছিল হয়েছে। শনিবার আনন্দ মিছিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রেসক্লাব প্রাঙ্গণে মিলিত হয়।
উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি সেলিম  
আহমদ মিঠুর সভাপতিত্বে ও যগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন সহ সভাপতি আ. ওয়াহাব, নজরুল ইসলাম, মফিজ উদ্দিন, নাজমুল কবির সবুজ, শামীম আহমদ, যগ্ম সাধারণ সম্পাদক আয়ুব আলী, খান বিল্লাল, সাংগঠনিক সম্পাদক রহমত আলী, সাংস্কৃতিক সম্পাদক আলাল উদ্দিন আজাদ, নির্বাহী সদস্য আব্দুল হান্নান ফকির প্রমুখ।