বিশ্বম্ভরপুর মডেল উচ্চ বিদ্যালয়ে সভাপতি আব্দুল কাইয়ূম

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল কাইয়ূম। শনিবার মডেল উচ্চ বিদ্যালয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ছরোয়ার আলমের সভাপতিত্বে ও নির্বাচন কমিশনারের দায়িত্বে কমিটির সদস্যদের সরাসরি ভোটের নির্বাচন হয়। প্রধান শিক্ষক মো. সাজ্জাদুর রহমান সাজু সহযোগীতায় নির্বাচনে সকল সদস্যগণ ভোট প্রয়োগে অংশ গ্রহণ করেন।