বিশ্বম্ভরপুর সাব-রেজিস্ট্রি অফিসে নকলনবিশদের কর্মবিরতি

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর এক্সটা মোহরার নকল নবিশদের চাকুরী স্থায়ী করার দাবিতে নকল নবিশ এসোসিয়েশন এর উদ্যোগে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন শুরু হয়েছে। সোমবার সকাল থেকে উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয় প্রাঙ্গণে কর্মরত নকলনবিশগণ কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি শুরু করেন।