বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

“তামাক কোম্পানীর কূটচাল রুখে দাঁও, তামাক ও নিকোটিন থেকে তরুনদের বাঁচাও” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে।
জেলা প্রশাসন ও সিভিল সার্জনের কার্যালয়ের আয়োজনে সকাল সাড়ে ১০টায় অনলাইনের মাধ্যমে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ’র সভাপতিত্বে দিবস সম্পর্কে আলোচনা করা হয়।
জেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির সদস্যবৃন্দসহ জেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন কর্মকর্তাবৃন্দ অনলাইন মিটিংএ অংশগ্রহণ করেন।
আলোচনায় বক্তারা তরুণ সমাজকে বাঁচাতে স্কুল-কলেজের পার্শে¦ অবস্থিত দোকান গুলি যেন তরুণদের নিকট তামাকজাত দ্রব্য বিক্রয়ে সতর্কতা প্রদান করে সে বিষয়ে প্রস্তাব করা হয়।
ইসলামিক ফাউন্ডেশন নিয়ন্ত্রিত ইমামদের মাধ্যমে তামাকজাত দ্রব্য ব্যবহার রোধ ও উহার ক্ষতিকর দিকসমূহ মুসলি¬দের অবহিত করনের জন্য অনুরোধ জানানো হয়। পাবলিক পে¬সে উন্মূক্তভাবে ধূমপান ও তামাক সেবনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
এ ছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিমাসে নূন্যতম ০২ (দুই) টি মোবাইল কোর্ট পরিচালনার অনুরোধ জানানো হয়।
দিবস সম্পর্কে স্বাগত বক্তব্য প্রদান করেন সিভিল সার্জন ডাঃ মোঃ শামস উদ্দিন।
অনলাইন মিটিংএ অংশগ্রহণ করেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বিপিএম, সুনামগঞ্জ পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোঃ মোজাম্মেল হক, জেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, জেলা মৎস্য অফিসার মোঃ আবুল কালাম আজাদ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোঃ হাবিবুর রহমান খান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জিল্লুর রহমান, সুনামগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঊপ-সহকারী পরিচালক জাবেদ হোসেন মুহাম্মদ তারেক, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি