বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ -এমএ মান্নান

দ. সুনামগঞ্জ অফিস
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘বতর্মান সরকার দেশের এবং দেশের মানুষের কল্যাণে কাজ করছে বলেই দেশ প্রতিদিন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ। গ্রামের কৃষক, শ্রমিক, মজুরই এদেশের প্রকৃত মানুষ। বর্তমান আওয়ামীলীগ সরকার বিদ্যুৎ, রাস্তা-ঘাট,ব্রিজ কালভার্ট, কমিউনিটি ক্লিনিক, বিদ্যালয়ের ভবন নির্মাণ সহ কৃষির উন্নয়নে মহা পরিকল্পনা হাতে নিয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন সাহসী, সৎ ও অভিজ্ঞ জননেত্রী। তিনি   
দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং গরিব মেহনতী সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নের জন্য দিনরাত পরিশ্রম করছেন। দেশের গ্রামের মানুষ এতোদিন উন্নয়ন বঞ্চিত ছিল। বর্তমান সরকার সেই উন্নয়ন বঞ্চিত জনগণের পাশে এসে দাঁড়িয়েছেন।
শনিবার বিকালে দ. সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে দামোদধরতপী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীকে দেয়া গণ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আক্তার হোসেনের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সহ সভাপতি মো. নুর হোসেনের সঞ্চালয়নায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা শ্রমিকলীগ সভাপতি মো. সিরাজুর রহমান সিরাজ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জয়কলস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মাসুদ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাও.া আব্দুল কাইয়ূম, আওয়ামীলীগ নেতা তেরাব আলী, আসাদুর রহমান আসাদ, আমিরুল ইসলাম তালুকদার, সাবেক চেয়ারম্যান আমিরুল ইসলাম বেগ, নবগঠিত উপজেলা যুবলীগ সভাপতি অ্যাড. বোরহান উদ্দিন দোলন, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ, সাংগঠনিক সম্পাদক শাহীনুর রহমান, যুবলীগ নেতা আলী হোসেন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন, ছাত্রলীগনেতা দিলন আহমদ,পূর্ব পাগলা ইউনিয়ন যুবলীগ নেতা সুজন আহমদ সহ প্রমুখ।
সভার শুরুতেই অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নানের হাতে ফুলের তোড়া দিয়ে পরিশেষে পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আক্তার হোসেন, ইউপি সদস্য আজির উদ্দিন, রইছ মিয়া, মহিম উদ্দিন আওয়ামী লীগে যোগদান করেন।