স্টাফ রিপোর্টার
‘তীক্ষè দৃষ্টি, সুন্দর জীবন’ স্লোগানকে সামনে রেখে পালিত হয়েছে বিশ্ব দৃষ্টি দিবস।
এই দিবস উপলক্ষে রবিবার সকালে সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে সুনামগঞ্জ আধুনিক চক্ষু হাসপাতালের সহযোগিতায় সিভিল সার্জন অফিস থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর হাসপাতালে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. ওমর ফারুকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মো. আবুল কালাম, সিনিয়র কনসালটেন্ট(সার্জারী) ডা. রাফি আহমদ, সিনিয়র কনসালটেন্ট(ডেন্টাল) ডা. নুরুল ইসলাম, জুনিয়র কনসালটেন্ট বিষ্ণু প্রসাদ চন্দ প্রমুখ।


