বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের একসিলারেটিং প্রটেকশন ফর চিলড্রেন (এপিসি) প্রকল্পে উদ্যোগে এবং ইউনিসেফের সহযোগিতায় বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধে দিবস উপলক্ষে পানিতে ডুবে যাওয়া প্রতিরোধে করণীয় সম্পর্কে একটি গণসচেতনতার র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলার ধনপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে বাজার পর্যন্ত র্যালি শেষে ধনপুর ইউনিয়ন পরিষদে সি আর এফ শাহ সৈয়দ উল হাসান এর সঞ্চালনায় একটি আলোচনাসভার আয়োজন করা হয়। এতে এই উপজেলার পাচটি শিশু ও কিশোর কিশোরী ক্লাবের অন্তত ৯০ জন সদস্য অংশগ্রহণ করে। সভায় অতিথি হিসেবে উপস্তিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সফর উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইয়াসমিন, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা , ধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো মিলন মিয়া , ধনপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গণ, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ, কমিউনিটি ফ্যাসিলিটেটর গণ এবং ইউপি সদস্যগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
সভায় বক্তারা পানিতে ডুবা থেকে রক্ষা পেতে সকলের সতর্কতা অবলম্বনের ব্যাপারে গুরুত্ব দেন। আর এ ব্যাপারে শিশু ও কিশোর কিশোরী ক্লাবের সদস্যরা চেঞ্জ মেকার হিসেবে কাজ করতে পারে।
- চাঁদাবাজির মামলায় শ্রমিক লীগের সভাপতি গ্রেপ্তার/পরিবারের দাবি রাজনৈতিক প্রতিহিংসার শিকার
- পরিবহন খাতে অনিয়ম, সনাকের উদ্বেগ


