স্টাফ রিপোর্টার
সদর এডিপি ওয়ার্ল্ড ভিশন কর্তৃক আয়োজিত বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০১৬ উপলক্ষে সোমবার র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ বছরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের মূলবার্তা ছিল “শিশুকে মায়ের দুধ খাওয়ানো: টেকসই উন্নয়নে চাবিকাঠি”। সদর এডিপি’র ১০ টি কর্ম এলাকার ৫০০ জন মা যাদের ২ বছরের নীচে শিশু আছে ও সক্ষম দম্পতিদের নিয়ে র্যালি ও আলোচনা সভা করা হয়। মূল লক্ষ উদ্দেশ্য হচ্ছে মায়েরা যাতে শিশুদের সঠিকভাবে দুধ খাওয়ান এ ব্যাপারে সচেতন করা। উক্ত প্রোগ্রামের সাথে সম্পৃক্ত ছিলেন এডিপি’র স্বাস্থ্য কমিটির সদস্য, নিউট্রিশন প্রোমোটার এবং সুপারভইজারগণ। সার্বিক তত্তাবধানে ছিলেন ডিপিএ প্রোগ্রাম অফিসার উত্তম কুমার চক্রবর্তী ও এলিও বিশ্বাস।
- ৩৪ কোম্পানির ওষুধ বিক্রি বন্ধ ও প্রত্যাহারের নির্দেশ
- বিউবোর অংশবিশেষ বেসরকারি করণের প্রক্রিয়া বন্ধ করুন


