সু.খবর রিপোর্ট
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে অধিকারের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। অধিকারের ফোকাল পারসন মুহাম্মদ আমিনুল হক’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক নেতা মো. রুহুল আমীন, সাংবাদিক আনোয়ার হোসেন, সাংবাদিক সিরাজুল ইসলাম শ্যামল, মানবাধিকার সোসাইটির জেলা সভাপতি এ কে মিলন, সাংবাদিক ইমরান হোসেন, মনোয়ারা বেগম বন্যা, মানবাধিকার কর্মী মুহিবর রেজা টুনু, সাংবাদিক রেজাউল করিম, ইউপি সদস্য মান্নান মিয়া, মানবাধিকার কর্মী মিজানুর রহমান
রোমান, হৃদয় হােসেন, হাবিবুল্লাহ প্রমুখ। (প্রেসবিজ্ঞপ্তি)
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন
বিকাল ৪টায় মুক্তারপাড়াস্থ জাতীয় মহিলা সংস্থার হলরুমে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ফৌজিআরা বেগম শাম্মী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাকিল আহমেদ’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক প্রভাষক দুলাল মিয়া, সাংগঠনিক সম্পাদক মহিবুর রহমান মিহিব, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক লিটন চন্দ্র সরকার, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা মো. শামসুল হক ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মনোয়ারা বেগম। আলোচনাসভার পূর্বে র ্যালি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জমির উদ্দিন, রিতা আক্তার, রওশন আরা, ফৌজিয়ারা বেগম, তাহমিনা বেগম, শিল্পী বেগম, গোপাল রায় ও রুশনা বেগম প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)
তাহিরপুর
তাহিরপুরে বেলা ১১টায় জাতীয় মানবাধিকার সংস্থা তাহিরপুর উপজেলা শাখার উদ্যোগে একটি র্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে আব্দুজ জহুর চত্বরে জাতীয় মানবাধিকার সংস্থা তাহিরপুর উপজেলা শাখার সভাপতি মামুনুর রশিদ’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হোসাইন শরীফের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি বাহাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক নূরুল হুদা, মাও. শাহজাহান, মহিবুর রহমান, এইচ এম কামরুল, আবুল হাসান, তুজাম্মিল হক প্রমুখ।


