বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

‘সবার জন্য মানসিক স্বাস্থ্য: অধিক বিনিয়োগ অবাদ সুযোগ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। শনিবার ২৫০ শষ্যা বিশিষ্ট সদর হাসপাতাল কনফারেন্স রুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন। সভা পরিচালনা করেন সিভিল সার্জনের কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৌমিত্র চক্রবর্ত্তী, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. রফিকুল ইসলাম, সিনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. মো. জিয়াউর রহমান, জুনিয়র কনসালটেন্ট ডা. বিন্দু প্রসাদ দে, আরডিএসএ’র নির্বাহী পরিচালক মো. মিজানুল হক সরকার সহ সদর হাসপাতালে কর্মরত মেডিকেল অফিসার, সিনিয়র স্টাফ নার্স এবং হাসপাতালে কর্মরত কর্মচারীবৃন্দ।
আলোচনা সভায় মাল্ট্রিমিডিয়ার মাধ্যমে মানসিক স্বাস্থ্যর উপর গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে উপস্থাপন করেন সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. মো. জিয়াউর রহমান।
এরআগে সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে র‌্যালি অনুষ্ঠিত হয়।
প্রেস বিজ্ঞপ্তি