স্টাফ রিপোর্টার
‘নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করি, সুস্থ-সবল বাংলাদেশ গড়ি’ শ্লোগানে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত দোয়া দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে সুনামগঞ্জ সার্কিট হাউজে মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিজন কুমার সিংহ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আবুল কাশেম, নির্বাহী প্রকৌশলী, বীর মুক্তিযোদ্ধাবৃন্দসহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
- উপাচার্যকে এনইইউবি রোটার্যাক্ট ক্লাবের নবগঠিত কমিটির শুভেচ্ছা জ্ঞাপন
- হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভীমখালী ইউনিয়ন কমিটি গঠন


