বিশ্ব হাসি দিবস পালন

স্টাফ রিপোর্টার
টেকন্ােফ শুরু তেতুলিয়ায় শেষ হাসবো মোরা বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জ কমেডি ক্লাবের আয়োজনে বিশ্ব হাসি দিবস উপলক্ষে  দ্বিতীূয় বারের মত কমেডি শো পালন হলো । ফাহমিদুর রহমান পান্নার সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। পরে শুরু হয় মুখাভিনয় অল স্মাইল। রচনা ও নির্দেশনায় ছিলেন পুলক রাজ । কমেডি শো-তে অংশগ্রহণ করেন কমেডিয়ান এন.টি.ভির  হা-শো সিজন ফোর পারফর্মার সিলেটের রিমন। এরপর সুনামগঞ্জ কমেডি ক্লাবের সদস্যরা বিভিন্ন জোকস্ পরিবেশন করেন। সুনামগঞ্জ কমেডি  ক্লাবের পারফর্মার ছিলেন তুষার,  শুভ, পিয়াল, রুপক, অমিত, রাজন, মারুফ প্রমুখ।
অনুষ্ঠানে স্বপ্নডানার পথশিশু ছোট্ট সোনামনিরা গান কবিতা নাটকের ডায়লগ দিয়ে দশকদের আনন্দ দেওয়া চেষ্টা করে ।