বিয়াম ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থীদের বার্ষিক মূল্যায়ন ফলাফল প্রকাশ

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত জেলার একমাত্র ইংলিশ ভার্সন স্কুল ‘বিয়াম ল্যাবরেটরি স্কুল’ এর ২০২১ শিক্ষাবর্ষের বার্ষিক মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে বিয়াম ল্যাবরেটরি স্কুলের অডিটরিয়ামে বার্ষিক মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।
বিয়াম ল্যাবরেটরি স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবুল হাসানের সভাপতিত্বে ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও বিয়াম ল্যাবরেটরি স্কুল পরিচালনা কমিটির সহ-সভাপতি তামিম আল ইয়ামিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তামিম আল ইয়ামিনের সহধর্মিণী সোমেশ্বরী নদী।
বিয়াম ল্যাবরেটরি স্কুলের সহকারি শিক্ষিকা স্নিগ্ধা রায়ের পরিচালনায় অভিভাবক প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ মহিলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক দিলারা বেগম, বিয়াম ল্যাবরেটরি স্কুলের সহকারি শিক্ষিকা রুমা চক্রবর্তী।
সংক্ষিপ্ত আলোচনার পর শিক্ষার্থীদের হাতে বার্ষিক মূল্যায়ন পরীক্ষার ফলাফল তোলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তামিম আল ইয়ামিন ও তাঁর সহধর্মিণী সোমেশ্বরী নদী।
এসময় আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী খুশনূর, বিয়াম ল্যাবরেটরি স্কুলের সহকারি শিক্ষিকা নাজিরা জাহান চৌধুরী, সহকারি শিক্ষক দিপায়ন চৌধুরী, সহকারি শিক্ষিকা ফারজানা আক্তার, সহকারি শিক্ষিকা নিতুু রানী দাস, সহকারি শিক্ষিকা আমিনা খাতুন, সহকারি শিক্ষক শুভ্র চক্রবর্তী, সহকারি শিক্ষক অভিজিৎ রায়।