দোয়ারাবাজার প্রতিনিধি
বীরসিং সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য পদে নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার এই নিবার্চন সম্পন্ন হয়। সদস্য পদে আনারস মার্কায় ১৯৫ ভোটে ইনতাজ আলী বিজয়ী হয়েছেন ও তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী চরিত্র দাস সরকার চাকা মার্কায় ১৭৯ ভোট পেয়েছেন। মোরগ মার্কায় ১৯৫ ভোটে মো. মঙ্গনুদ্দিন সদস্য পদে বিজয়ী হন ও তার প্রতিদ্বন্দ্বি আব্দুল আলী ফুটবল মার্কায় ১৬৮ ভোট পেয়েছেন। মহিলা সদস্য পদে মোছা. রায়েলা খাতুন কলস মার্কায় ২০৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছে ও তার প্রতিদ্বন্দ্বি জাহানারা বেগম টিউবেল মার্কায় ২০০ ভোট পেয়ে বিজয়ী হন।


