শিকদার ওয়াহিদুজ্জামান
সিনিয়র জেলা ও দায়রা জজ
সুনামগঞ্জ
দুঃখ ভরা মন নিয়ে আজ ঘর ভরেছি সবাই
শোকের কথা বলে যেনো শোককে ভুলে যাই
হারিয়ে গেছে বীর যোদ্ধা বজলুল মজিদ খসরু
কোথায় রাখবো দুঃখ আর কোথায় তারি অশ্রু।
হাসিখুশী মিষ্টভাষী লোকটা মাঝে মাঝে
বলতো হেসে স্যার আছেন একটু আসি কাছে
মায়াভরা স্বভাব তার নরম ছিলো সুর
সবাই মিলে রাখতো তারে হৃদয় মধুপুর।
শ্রেষ্ঠ সন্তান জাতির তিনি বাংলা মায়ের গৌরব
জাতির জন্য যুদ্ধ করে ছড়িয়েছেন সৌরভ
দেশ করেছেন স্বাধীন তিনি ছিলেন মুক্তিযোদ্ধা
মুক্তিযোদ্ধা জাতির সম্পদ জানেন সকল বোদ্ধা।
দেশ হতে দেশ দেশান্তরে ঘুরছেন তিনি কত
ঘুরে ফিরে আবার শেষে ফিরেছেন দেশে শতো
সিনিয়র লইয়ার ছিলেন তার ছিলো না অহংকার
সবার চোখে ছিলেন তিনি বারের অলংকার।
নরম দরম স্বভাব তাহার অমায়িক ব্যবহার
তাহার গুণের কাছে তাই মানতো সবাই হার
সেμেটারি প্রেসিডেন্ট আর পিপি ছিলেন তিনি
পাবে না কেউ এমন মানুষ পাপুয়া নিউগিনি।
মিষ্টি করে সাবমিশন তার স্যার একটু শোনেন
আইনে যা আছে আহা তাই তো হুজুর করবেন
রুচিবান এক মানুষ তিনি দেখলে তাহার বাড়ি
দেখবে সবাই দাঁড়িয়ে আহা রুচির যে নাই জুড়ি।
সেল্পে তাহার সাজানো বই হরেক রকম তার
আইনের বই নয়তো শুধু নানান বইয়ের হার
ছেলে তার বিদেশেতে মেয়ে এখন ঢাকায়
শূন্য ঘরে খোদায় কেনো মুনমুন কে হায় কাঁদায়।
এলএলবি অনার্স পাশ করেছে দিয়া এখন ঢাকায়
করছে প্রাকটিস বড়ো চেম্বারে স্বপড়ব দেখায় বাবায়
ছেলে আছে বিদেশে আর আছে অনেক ভালো
বাবা নাইরে তাদের আজ বাসবে কে আর ভালো।
ভালো মানুষ চলে গেলো ছেলেমেয়ে রেখে
মুনমুন আজ ঘরে একা রেখো তাদের সুখে
কেমন করে সইবে খোদা ব্যথা ভরা মন
কবির মনে থাকে ব্যাথা থাকে সারাক্ষণ।
২৫.০২.২০২১


