বীর মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী জন্মদিন/ শ্রমজীবী মানুষের মাঝে ইফতার বিতরণ

স্টাফ রিপোর্টার
বীর মুক্তিযোদ্ধা, লেখক, গবেষক, আইনজীবী বজলুল মজিদ চৌধুরী খসরু’র জন্মদিন উপলক্ষে নিম্ন আয়ের দুই শতাধিক শ্রমজীবী মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
রবিবার বিকালে সুনামগঞ্জ ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গণে তাঁর পরিবারের পক্ষ থেকে এই ইফতার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ সাধারণ সম্পাদক জহির উদ্দিন, সম্পাদক মন্ডলির সদস্য বাসনা পাল, তুষার তালুদার, ইফতেখার সাজ্জাদ পিয়াল, সুনমগঞ্জ সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক আলী আহনাফ অনিসহ উদীচীর সদস্যবৃন্দ।
প্রসঙ্গত, বজলুল মজিদ চৌধুরী খসরু’র জন্ম ১৯৫২ সালের ২ এপ্রিল সুনামগঞ্জ শহরের ষোলঘরে। বাবা মফিজুর রহমান চৌধুরী, মা মজিদা খাতুন চৌধুরী। ৫ বোন ও ৩ ভাইয়ের মধ্যে বজলুল মজিদ চৌধুরী ছিলেন দ্বিতীয়।