স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ শহরের জেল রোড এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান এর মৃত্যুবার্ষিকী আজ সোমবার। গত বছরের এই দিনে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন এই মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ।
প্রয়াত মতিউর রহমান জেলা আওয়ামী লীগের সহসভাপতি, সুনামগঞ্জ মুক্তিসংগ্রাম স্মৃতি ট্রাস্টের সাবেক সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। মরহুমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে পারিবারিক উদ্যোগে দোয়া ও মিলাদ মাহ্ফিলের আয়োজন করা হয়েছে।


