স্টাফ রিপোর্টার
বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ ও লেখক মতিউর রহমান স্মরণে নাগরিক শোক সভা অনুষ্ঠিত হবে আজ বৃহস্পতিবার। সন্ধ্যা ৬টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই শোকসভা অনুষ্ঠিত হবে।
নাগরিক শোকসভা আয়োজন কমিটির আহবায়ক নাদের বখত শোকসভায় সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন।
উল্লেখ্য, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান রবিবার রাত ৮.২০ মিনিটে বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। দীর্ঘদিন যাবত তিনি দুরারোগ্য ব্যধিতে ভুগছিলেন।


