তাহিরপুর প্রতিনিধি
জেলার তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের টেকেরঘাট লাকমা নতুনপাড়া গ্রামের প্রয়াত আবদুল জহুরের জেষ্ঠ ছেলে বীর মুক্তিযোদ্ধা বাসিন্দা মো. আবদুল হক আর নেই। তিনি রবিবার সকাল সাড়ে ৯টায় রাজধানী ঢাকার মিরপুরের মিল্কভিটা ওয়াসা ষ্টাফ কলোনিতে বড় মেয়ের বাসায় মৃত্যুবরণ করেন। ইন্নাল্লিাহি—রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৬৫)। তিনি ১ ছেলে ৩ মেয়ে নাতি-নাতনী সহ অসংখ্য আত্বীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের মৃত্যুতে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, দৈনিক যুগান্তরের সিলেট ব্যুরো ষ্টাফ রিপোর্টার আবদুর রশীদ রেনু, পরিবেশ ও মানবাধিকার উন্নয়ন সোসাইটির মহাপরিচালক সাংবাদিক এবি রাজ্জাক, তাহিরপুর উপজেলা আওয়ামলীগের সভাপতি আলহাজ্ব আবুল হোসেনর খাঁন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিসুল হক, শ্রীপুর উত্তর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব খসরুল আলম, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার হাজি নুরুল মোমেন, তাহিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার রফিকুল ইসলাম, সুনামগঞ্জ প্রেসক্লাবের সমাজ কল্যান সম্পাদব হাবিব সরোয়ারদ,তাহিরপুর প্রেসক্লাবের যুগ্নসম্পাদক এমএ রাজ্জাক, জেলা ও উপজেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক্স মিডিয়ার গণমাধ্যম কর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।


