বুধবার আবার নমুনা সংগ্রহ হয়েছে

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসক ‘গৌতম ডাক্তার’ করোনা থেকে মুক্ত হয়েছেন কী-না যাচাইয়ের জন্য বুধবার নমুনা সংগ্রহ করা হয়েছে। আগামী ২ দিনের মধ্যে ফলাফল জানা যাবে। ডা. গৌতম রায় বুধবার এ প্রতিবেদককে জানিয়েছেন, তিনি পুরোপুরি সুস্থ্য অনুভব করছেন। এখন তাঁর কাশিও নেই।
সুনামগঞ্জের সুবিধাবঞ্চিত মানুষসহ সকলের প্রিয় মানবিক মানুষ ডা. গৌতম রায় গত ১৫ এপ্রিল থেকে আইসোলেশনে আছেন। তিনি নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের উপপরিচালক। তাঁর জন্য সুনামগঞ্জের মানুষ উদ্বিগ্ন-উৎকন্ঠিত।