বুধবার জেলা পরিষদ চেয়ারম্যানদের শপথ

স্টাফ রিপোর্টার
জেলা পরিষদ নির্বাচনে নব নির্বাচিত চেয়ারম্যান ও সদস্য-সদস্যাদের তালিকা সরকারিভাবে তালিকাভুক্ত  (গেজেট) হয়েছে। গত ৫ জানুয়ারি গেজেট হয়েছে বলে জানা গেছে। ১১ জানুয়ারি বুধবার বেলা ১০ টায় চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে চেয়ারম্যানদের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য চিঠি দিয়েছেন। রাজধানীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শপথ   
গ্রহণ করবেন চেয়ারম্যানগণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেয়ারম্যানদের শপথ পড়াবেন। তবে জেলা পরিষদের নব নির্বাচিত সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান কবে ও কোথায় হবে তা নির্ধারণ হয়নি এখনও।
সুনামগঞ্জ জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান নুরুল হুদা মুকুট বলেন,‘আগামী পরশুদিন ১১ জানুয়ারি বুধবার আমাদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে চিঠি পেয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাঁর কার্যালয়ে আমাদের শপথবাক্য পাঠ করাবেন।