কামরান আহমদ
‘আসে বসন্ত ফুল বনে’ প্রতিপাদ্যকে সামনে রেখে বুলচান্দ উচ্চ বিদ্যালয়ে বসন্ত উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। শনিবার সকালে বিদ্যালয়ের মাঠে এই অনুষ্ঠান হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনজুর মোহাম্মদ শাহরিয়া। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবেদ মাহমুদ চৌধুরী। সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল আবেদীন, জেলা স্কাউটস সেক্রেটারী শিক্ষক তাহির আলী তালুকদার, শিক্ষক আহমদ আলী আনোয়ার, অভিভাবক সদস্য জয়নাল আহমেদ ও শিক্ষক আব্দুল মালেক। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রুহুল আমীন ও শিক্ষিকা মোছা. শামীমা আক্তার।


