বুস্টার ডোজ সপ্তাহে টিকা নিলেন ১ লক্ষ ৭০ হাজার মানুষ

স্টাফ রিপোর্টার
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরাধে বুস্টার ডোজ সপ্তাহ গত ১০ জুন শুক্রবার শেষ হয়েছে। করোনা টিকার বুস্টার ডোজ সপ্তাহ শুর” হয়েছিল গত ৪ জুন শনিবার। জেলায় ৭ দিনে বুস্টার ডোজ নিয়েছেন ১ লক্ষ ৭০ হাজারের বেশি মানুষ।
বুস্টার ডোজ সপ্তাহ শুর”র আগের দিন পর্যন্ত সুনামগঞ্জে বুস্টার ডোজ নিয়েছেন ৩ লক্ষ ১৩ হাজার ৮২০ জন। সপ্তাহ ব্যাপি কার্যক্রমের শেষ দিন অর্থাৎ ১০ জুন পর্যন্ত বুস্টার ডোজ নিয়েছেন জেলার ৪ লক্ষ ৮৩ হাজার ৪৯৬ জন।
সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, বুস্টার ডোজ টিকা প্রদানে ব্যবহার করা হয়েছে শুধুমাত্র মর্ডানা এবং ফাইজারের টিকা। প্রথম ও দ্বিতীয় ডোজ হিসেবে ব্যবহার হচ্ছে কোভিশিল্ড, সিনোভ্যাক ও সিনোফার্মের টিকা। প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজে মোট ৫ ধরনের টিকা প্রয়োগ করা হচ্ছে। ১০ জুন পর্যন্ত সর্বমোট ভ্যাকসিন প্রদান করা হয়েছে ৪৩ লক্ষ ১৬ হাজার ১১২ ডোজ টিকা। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১৯ লক্ষ ৭ হাজার ৫০১ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ১৭ লক্ষ ৩৭ হাজার ৯৬ জন।
এ পর্যন্ত কোভিশিল্ড টিকা প্রয়োগ করা হয়েছে ১৩ লক্ষ ৮ হাজার ৯০০ ডোজ, সিনোফার্ম ১৮ লক্ষ ৭৭ হাজার ২২৯ ডোজ, ফাইজার ৯ লক্ষ ৭৬ হাজার ৮৮২ ডোজ, সিনোভ্যাক ১০ লক্ষ ১৯ হাজার ৩৬০ ডোজ, মর্ডানা ৩ লক্ষ ৩ হাজার ৭৫০ ডোজ।
সিভিল সার্জন ডাক্তার আহম্মদ হোসেন বললেন, বুস্টার ডোজ সপ্তাহে আমরা যথেষ্ট সাড়া পেয়েছি। ইতিমধ্যে ২০ শতাংশের উপরে বুস্টার ডোজ নেয়া শেষ। আমরা প্রস্তুত আছি, সবাইকে বুস্টার ডোজ নেয়ার আহবান জানাচ্ছি। বুস্টার ডোজ সপ্তাহ শেষ হলেও ডোজ প্রদান কার্যক্রম চলমান থাকবে।